সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


চাঁদপুর–১ (কচুয়া) আসনে ২৭টি ঝুঁকিপূর্ণসহ ১১০ কেন্দ্রে নির্বাচনি সামগ্রী বিতরণ
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৫ পিএম  (ভিজিট : ২৫০)
চাঁদপুর–১ (কচুয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ মোট ১১০টি কেন্দ্রে নির্বাচনি সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কচুয়া উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রের জন্য ব্যালট বক্স, ব্যালট পেপার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বুঝে নেন। পরে আনসার ও পুলিশ সদস্যদের তত্ত্বাবধানে যানবাহনে করে সেগুলো কেন্দ্রে পাঠানো হয়।

এর আগে সকালে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান রাসেল, সেনাবাহিনীর মেজর মাহমুদ সাদিক, কচুয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হাই এবং কচুয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন।

ব্রিফিংয়ে জানানো হয়, প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে নির্বাচনি সামগ্রী হস্তান্তর করা হচ্ছে। ব্যালট ও গণভোটের ব্যালটসহ নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব উপকরণ ইতোমধ্যে কেন্দ্রে সরবরাহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের লক্ষ্যে পুলিশের বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হবে। এ ছাড়া দায়িত্ব পালন করবেন ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ হাজার ৪৩০ জন আনসার সদস্য, প্রায় ৩০০ জন পুলিশ সদস্য, সেনাবাহিনীর ৬টি টিম, বিজিবির ২টি টিম এবং র‍্যাব ও আনসারের আরও ২টি টিম।
নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্টরা








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]