বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ঈশ্বরদীতে ‘হ্যাঁ ভোট’ গণসংযোগে বিএনপি কর্মীদের বাধা, লিফলেট ছিনতাই ও হুমকির অভিযোগ
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : )
ঈশ্বরদীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় লিফলেট বিতরণকারীদের ফোন কেড়ে নেওয়া, হুমকি-ধামকি এবং হামলার চেষ্টার ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের এম্বাসেডর ডক্টর এম এ মজিদের নেতৃত্বে ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে গণসংযোগ চলছিল। এ সময় বিএনপির কর্মী হিসেবে পরিচিত লিটন মাস্টার (পিতা: মন্টু খাঁ), সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের বাসিন্দা, তার সহযোগীদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে গণসংযোগে বাধা দেন।

অভিযোগে জানা যায়, জুলাই যোদ্ধারা লিফলেট বিতরণ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। একপর্যায়ে কয়েকজনের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এছাড়া “১২ তারিখের পর দেখে নেওয়া হবে” বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। এসময় হুমকিদাতা লিটন এর গলায় ধানের শীষ প্রতিকের মাফলার ঝুলতে দেখা যায়। 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আওতাপাড়া হাট এলাকা থেকে দ্রুত সরে না গেলে হামলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গণতান্ত্রিক প্রচারণায় বাধা ও ভয়ভীতি প্রদর্শনের এমন ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]