রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করার প্রত্যয়
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৯ এএম  (ভিজিট : ২৭)
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছে নবগঠিত নির্বাচন কমিশন। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সাংবাদিকসহ স্পেনের প্রবাসী বাংলাদেশিদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে কমিশন।

​বৃহস্পতিবার স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েস এলাকায় অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।

​প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব দুলাল সাফায় পরিচালনায় সভায় কমিশনের আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

​প্রধান নির্বাচন কমিশনার বলেন, "প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে একটি স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্ট সবার গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা অত্যন্ত জরুরি।"

​তিনি আরও জানান, নির্বাচনের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার পাশাপাশি সব প্রবাসীর অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে কমিশন। একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরির মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচনের পথ সুগম করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

​কমিশনের সদস্য রমিজ উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ মতবিনিময় সভায় মাদ্রিদে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা নির্বাচন সংক্রান্ত নানা প্রশ্ন তুলে ধরলে কমিশনের নেতৃবৃন্দ তার উত্তর দেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]