প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:১১ পিএম
(ভিজিট : ১৫)
মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানী মালের চান্দুরী ফ্লেম রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, সিনিয়র সহসভাপতি নেহের মিয়া রানা, সহসভাপতি মো. মুক্তার হোসেন, মো. সহ আলম, মো. রহিম মিয়া, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন আজাদ, ক্রীড়া সম্পাদক আল মামুন, যুবদল নেতা আরিফ হোসেন, আবু আহাম্মেদ সেলিম ও সাইফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন সংঘাত ও সহিংসতায় রূপ না নেয়। দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশের মানুষের প্রত্যাশা পূরণে সরকার কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন উপস্থিত নেতাকর্মীরা।