মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


মাদ্রিদে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করেছে স্পেন যুবদল
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ পিএম  (ভিজিট : ১৭)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে স্পেনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের  আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্পেন। প্রবাসের মাটিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক আলোচনা, পারস্পরিক সৌহার্দ্য এবং সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

​গতকাল শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় স্পেনের রাজধানী মাদ্রিদের জনপ্রিয় রেস্তোরাঁ ‘মধুর ক্যান্টিন রেস্টুরেন্ট’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্পেনের বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আড়াই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

​পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। কোরআন থেকে তেলাওয়াত করেন জাহাঙ্গীর হোসেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন তারেক রহমান।

​আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সৈয়দ মেহেদি রোদ্র। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের তারিক রহমান, মৌলভীবাজার ছাত্রদলের সাহ–সাধারণ সম্পাদক জামিল হুসাইন, নরসিংদীর যুবদল নেতা শরীফ ফরাজি ও আসলাম মীর, তুলারাম কলেজের সাবেক ছাত্রনেতা মাহমুদুল হাসান জিতু, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য রায়হান জয়, পাবনার সাবেক ছাত্রনেতা সাখাওয়াত আলম নাহিদ এবং ফেনীর সাবেক ছাত্রনেতা নূর হোসেন মেহেদী।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ, ইয়ামিন, জাকির, মনির, লিটন, ইয়াসিন আরাফাত, শুভসহ স্পেন যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

​আলোচনা সভা ও বিশেষ আয়োজনের শেষ পর্যায়ে উপস্থিত সকল নেতাকর্মীর জন্য নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]