শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


তিন অসহায় প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব নিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:৫২ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ৮:৫৪ পিএম  (ভিজিট : )
সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের একই পরিবারের তিন প্রতিবন্ধী ভাই—রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমে তিন ভাইয়ের মানবেতর জীবনযাপনের খবর প্রকাশিত হলে বিষয়টি সংসদ সদস্যের নজরে আসে। তাদের দুর্দশার কথা জেনে তিনি ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসেন এবং নিজের এক মাসের সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সম্মানী ভাতা তাদের পরিবারের জন্য ব্যয় করার ঘোষণা দেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, আপাতত তার ব্যক্তিগত অর্থায়নে তিন ভাইয়ের জরাজীর্ণ বসতঘর পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের নিয়মিত খাবার ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহের ব্যবস্থাও করা হবে।

তিনি বলেন, “চাদকাঠি গ্রামের এই তিন প্রতিবন্ধী ভাই আমাদের সমাজেরই অংশ। আল্লাহ যতদিন তাদের বাঁচিয়ে রাখবেন, ততদিন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার এবং সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন তিন ভাই। তাদের মাথা গোঁজার মতো নিরাপদ আশ্রয়ও ছিল না। এমন অবস্থায় সংসদ সদস্য ড. মাসুদ-এর এই মানবিক উদ্যোগ পরিবারটির জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে।

এ সময় তিন ভাইয়ের বিষয়টি গণমাধ্যমে তুলে ধরায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ও সময় টিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. মাসুদ এমপি। একই সঙ্গে যারা বিষয়টি তার দৃষ্টিগোচর করেছেন, তাদের প্রতিও আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি।

সংসদ সদস্যের এই উদ্যোগকে স্থানীয়রা মানবিকতা ও জনসেবার এক অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করেছেন। তাদের প্রত্যাশা, সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিরাও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ থেকে অনুপ্রাণিত হবেন।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

তিন অসহায় প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব নিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
মোরেলগঞ্জে ফেসবুক লাইভে যুবকের মৃত্যুর ঘটনা: আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: পলেস্তার খসে পড়ে রোগীসহ আহত
বিএনপি কোনো বিপ্লবী দল নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় উদারপন্থি দল : মির্জা ফখরুল
জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: সারজিস আলম
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ফিফা বিশ্বকাপে বাংলাদেশের পতাকা হাতে ফারজিন গনি
তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
ঘুষের দায়ে ইন্দোনেশিয়ায় মন্ত্রী গ্রেপ্তার
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]