শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : )
২০২৬ ফুটবল বিশ্বকাপ টিভির পর্দায় দেখা নিয়ে শঙ্কায় ছিল বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্ত। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে সেই অনিশ্চয়তার অবসান হয়েছে। দেশের তিনটি টেলিভিশন চ্যানেল বিশ্বকাপ অফিশিয়াল সম্প্রচার স্বত্ব পেয়েছে।

এবার বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি নিউজ চ্যানেল সময় টেলিভিশন। এর পাশাপাশি ফুটবলপ্রেমীরা খেলা দেখতে পারবেন রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস-এর পর্দায়। এই তিনটি টেলিভিশন চ্যানেলের একটি যৌথ কনসোর্টিয়াম (জোট) সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে এই সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে।

এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবক প্রাইভেট লিমিটেড’ বাংলাদেশের জন্য বিশ্বকাপের সম্প্রচার অধিকার কিনেছিল। তবে দেশীয় বাজারে সেই স্বত্ব বিক্রি করতে না পারায় প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত চুক্তি থেকে সরে যায়।

এর ফলে বিশ্বকাপ শুরু হওয়ার দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিশ্চিত ছিল না। এমন পরিস্থিতিতে জটিলতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

জানা গেছে, তারা একসঙ্গে বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম, টেলিকম সংস্থা এবং একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে ডিজিটাল ও টেলিকম খাতের নতুন আয়ের উৎস খুঁজে বের করেন, যা আগের কোনো বিশ্বকাপের সময় ব্যবহার করা হয়নি।

আরও জানা গেছে, এবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠিন বিটিভির কোনো আর্থিক খরচ থাকছে না; সম্প্রচারের সম্পূর্ণ ব্যয় স্যাটেলাইট চ্যানেল ও টেলিকম অপারেটররা যৌথভাবে বহন করছে। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

তিন অসহায় প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব নিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
মোরেলগঞ্জে ফেসবুক লাইভে যুবকের মৃত্যুর ঘটনা: আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: পলেস্তার খসে পড়ে রোগীসহ আহত
বিএনপি কোনো বিপ্লবী দল নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় উদারপন্থি দল : মির্জা ফখরুল
জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: সারজিস আলম
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ফিফা বিশ্বকাপে বাংলাদেশের পতাকা হাতে ফারজিন গনি
তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
ঘুষের দায়ে ইন্দোনেশিয়ায় মন্ত্রী গ্রেপ্তার
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]