শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


আরও একটি ম্যাচ খেলা হচ্ছে না নেইমারের
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:৫৩ এএম   (ভিজিট : )
অনেক নাটকীয়তার পর ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন নেইমার জুনিয়র। যদিও স্কোয়াডে জায়গা পাওয়ার দিন দুয়েক পরই নতুন করে চোটে পড়েন। ইনজুরির কারণে বিশ্বকাপের আগে পানামার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি। এবার মিসরের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের দল থেকেও ছিটকে গেলেন। শঙ্কা থাকছে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিয়েও। 

বিশ্বকাপ শুরুর মাত্র আর কয়েক দিন বাকি। অথচ নেইমার এখনো পুরোপুরি সুস্থ নন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমার নিউ জার্সিতেই থেকে যাবেন। সেখানে ফিজিওথেরাপি ও বিশেষ পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাবেন তিনি। দলের সঙ্গে ক্লিভল্যান্ডে গিয়ে মিসরের বিপক্ষে ম্যাচে অংশ নেবেন না।

গত ১৭ মে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে খেলতে গিয়ে পায়ে চোট পান নেইমার। শুরুতে সান্তোস চোটটিকে ‘সামান্য ফোলাভাব’ হিসেবে উল্লেখ করলেও পরে সিবিএফের করানো এমআরআই পরীক্ষায় দ্বিতীয় মাত্রার (গ্রেড-২) পেশির চোট ধরা পড়ে। চিকিৎসকদের হিসেবে, এমন চোট থেকে সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে।

চোট পাওয়ার ১৮ দিন পার হয়ে গেলেও এখনো মাঠে ফেরার মতো অবস্থায় পৌঁছাতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। গত রোববার পানামার বিপক্ষে ৬-২ গোলের জয়ে তিনি শুধু বেঞ্চে বসে ম্যাচ দেখেছেন। মিসরের বিপক্ষেও খেলতে না পারায় আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের প্রথম ম্যাচে তার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকে নেইমার বেশির ভাগ সময় জিমেই কাজ করেছেন। মাঠে নেমেছেন কেবল হালকা অনুশীলনের জন্য। তবে ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলত্তি এখনো আশাবাদী। ইতালিয়ান এই কোচ স্পষ্ট করে জানিয়েছেন, বিশ্বকাপ দলে কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই তার। অ্যানচেলত্তি বলেছেন, “একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই—নেইমার আমাদের সঙ্গেই থাকবে। আমরা শতভাগ নিশ্চিত, দলে কোনো পরিবর্তন হবে না। যে ২৬ জনকে বেছে নেওয়া হয়েছে, তারাই বিশ্বকাপে খেলবে।”








আরও খবর


  সর্বশেষ সংবাদ

তিন অসহায় প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব নিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
মোরেলগঞ্জে ফেসবুক লাইভে যুবকের মৃত্যুর ঘটনা: আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: পলেস্তার খসে পড়ে রোগীসহ আহত
বিএনপি কোনো বিপ্লবী দল নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় উদারপন্থি দল : মির্জা ফখরুল
জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: সারজিস আলম
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ফিফা বিশ্বকাপে বাংলাদেশের পতাকা হাতে ফারজিন গনি
তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
ঘুষের দায়ে ইন্দোনেশিয়ায় মন্ত্রী গ্রেপ্তার
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]