শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: সারজিস আলম
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৭:৪২ পিএম   (ভিজিট : )
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, একটা নির্বাচিত সরকারের আমরা যত ধরনের প্রতারণা দেখলাম, এর আগে কোনো নির্বাচিত সরকারের চার মাসে এত প্রতারণা করতে পারে, এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই।

তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফার প্রথম দফা সংবিধান সংস্কার পরিষদ।

তারা বলেছে এই পরিষদের মাধ্যমে জনগণের চাওয়া-পাওয়া অনুযায়ী সংবিধান তৈরি করবে। না হয় সংবিধান সংস্কার মিথ্যা, অন্যথায় ৩১ দফা তার চেয়ে বড় মিথ্যা।
এর আগে মতলব উত্তরের ইমাম ময়দান নুরিয়া মাদরাসায় জুমার নামাজ আদায় শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির সাংগঠনিক সম্পাদক মু. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জেলার আহ্বায়ক মাহবুব আলম।
 
মতলব উত্তর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুগ্ম আহ্বায়ক ইমাদুল ইসলাম।

অনুষ্ঠান ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

তিন অসহায় প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব নিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
মোরেলগঞ্জে ফেসবুক লাইভে যুবকের মৃত্যুর ঘটনা: আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: পলেস্তার খসে পড়ে রোগীসহ আহত
বিএনপি কোনো বিপ্লবী দল নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় উদারপন্থি দল : মির্জা ফখরুল
জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: সারজিস আলম
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ফিফা বিশ্বকাপে বাংলাদেশের পতাকা হাতে ফারজিন গনি
তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
ঘুষের দায়ে ইন্দোনেশিয়ায় মন্ত্রী গ্রেপ্তার
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]