শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


শ্রমিকের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টিকারীদের চিনি: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম  (ভিজিট : ১৭)

শ্রমিকদের ব্যবহার করে দেশের শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল। তাদের পরিচয় সরকারের জানা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলামী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে উসকানি দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছে। এ ক্ষেত্রে শ্রমিকদের ব্যবহার করার অপচেষ্টা চালানো হচ্ছে। শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের সরকার চেনে।

তিনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। ফ্যাসিবাদী, আলেম ও ইসলামবিদ্বেষী এবং বিদেশি শক্তির সেবায় নিয়োজিত কোনো পতিত শক্তি বাংলাদেশে আবার রাজনীতি করতে চাইলে সে বিষয়ে দেশের সব নাগরিক ঐক্যবদ্ধ থাকবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শাপলা চত্বরে পতিত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ ঘটনায় বিচার অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত অপশক্তি দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। সরকার এসব তৎপরতা ধৈর্যের সঙ্গে আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]