শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


আড়াই মাসে বিআরটিসির গোলাপি বাস সার্ভিসে লোকসান ২৮ লাখ টাকা
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:০২ পিএম  (ভিজিট : ২২)

নারীদের জন্য চালু করা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ গোলাপি বাস সার্ভিস আড়াই মাসে প্রায় ২৮ লাখ টাকা লোকসান দিয়েছে। যাত্রীসংখ্যা প্রত্যাশার তুলনায় কম থাকায় পরিচালন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে সংস্থাটি।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে গত ১৮ আগস্ট ঢাকা ও দেশের আরও দুটি শহরে ১৪টি বাস নিয়ে এ সেবা চালু করা হয়। তবে শুরু থেকেই যাত্রীসংকটের কারণে সেবাটি প্রত্যাশিত সাড়া পাচ্ছে না।

সম্প্রতি সন্ধ্যার ব্যস্ত সময়ে মতিঝিল-আব্দুল্লাহপুর রুটে একটি বাসের যাত্রীসংখ্যা পর্যবেক্ষণ করে দেখা যায়, যাত্রার প্রথম ৩০ মিনিটে বাসটিতে মাত্র চার থেকে পাঁচজন যাত্রী ছিলেন।

বিআরটিসির হিসাব অনুযায়ী, গত আড়াই মাসে ১৪টি বাস থেকে টিকিট বিক্রির আয় থেকে জ্বালানি, টোল, কর্মীদের বেতনসহ অন্যান্য পরিচালন ব্যয় বাদ দেওয়ার পর লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ লাখ ৮৭ হাজার টাকা। মাসে গড়ে লোকসান হচ্ছে প্রায় ১১ লাখ ৩০ হাজার টাকা।

বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানান, গোলাপি বাস সার্ভিস থেকে প্রতিদিন ৫০ থেকে ৫১ হাজার টাকা আয় হচ্ছে। বিপরীতে পরিচালন ব্যয় এক লাখ টাকার বেশি। যাত্রী কম হওয়ার পেছনে প্রচারের ঘাটতিকেও দায়ী করেন তিনি।

নারীদের জন্য বিশেষ বাসসেবার পাশাপাশি আগামী মার্চে ৫০টি আধুনিক বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা রয়েছে বিআরটিসির। এসব বাস নারীদের জন্য নির্ধারিত থাকবে। একই সময়ে সাধারণ যাত্রীদের জন্যও আরও ৫০টি বাস চালুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

পরিবহন বিশেষজ্ঞ কাজী সাইমুন নেওয়াজ মনে করেন, নারীদের জন্য আলাদা বাসসেবা চালুর পরিবর্তে পুরো গণপরিবহন ব্যবস্থায় নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া উচিত। দিনের নির্দিষ্ট সময়ে যাত্রীসংখ্যা কম থাকলে শুধু নারীদের জন্য পরিচালিত বাসসেবা আর্থিকভাবে টেকসই করা কঠিন হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে যাত্রীসংখ্যা বাড়ানো ও লোকসান কমাতে গোলাপি বাসে নারী যাত্রীদের সঙ্গে থাকা পুরুষদেরও ভ্রমণের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বিআরটিসি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]