শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


প্রবাসীদের মরদেহ দেশে আনার অর্ধেক খরচ দিতে চায় সরকার: শ্রমমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:২০ পিএম  (ভিজিট : ৬)
বিদেশে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার ব্যয়ের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা জানান।

শ্রমমন্ত্রী বলেন, লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার খরচের অর্ধেক বহনের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদিত হলে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সময় কোনো রিক্রুটিং এজেন্সি অযোগ্য বা শারীরিকভাবে অনুপযুক্ত কর্মীকে উপযুক্ত দেখিয়ে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওই এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।

প্রবাসী বাংলাদেশিদের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবাসীদের চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করছে সরকার।

অনুষ্ঠানে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোকে ঘিরে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল’ ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতা দেওয়ার পরিকল্পনার কথা জানান শ্রমমন্ত্রী।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]