বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


এনটিআরসিএর নিয়োগ পরীক্ষা বিসিএস মানের করার পরিকল্পনা সরকারের
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম  (ভিজিট : ৪)

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মানের করার পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যে বিদ্যমান বৈষম্য এবং আত্মীকরণসংক্রান্ত জটিলতা নিরসনেও সরকার কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষকদের সবচেয়ে বড় অর্জন হলো শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। অন্য পেশার সঙ্গে তুলনা না করে শিক্ষকতার মাধ্যমে সমাজ ও দেশের জন্য কী অবদান রাখা হচ্ছে, সেটিই গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমে পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে ড. মিলন বলেন, প্রশিক্ষণ শুধু প্রচলিত ধারায় সীমাবদ্ধ রাখা যাবে না। এতে নতুনত্ব, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার এবং বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর সুযোগ থাকতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা ও প্রয়োজন বিবেচনায় প্রশিক্ষণ কার্যক্রম সাজাতে হবে।

অনুষ্ঠানে নায়েমের পরিচালক ড. আতিকুল ইসলাম পাঠান, পরিচালক অধ্যাপক মো. শাহজাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এ বিভাগে পড়াশোনা করে জীবনের পথচলার জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘কেমিস্ট্রি আমাকে শিখিয়েছে কীভাবে ভাবনার জগতকে তুলে ধরতে হয়। এই বিভাগ আমাকে দিয়েছে অদম্য স্পৃহা এবং শিখিয়েছে কীভাবে নিজের কাজকে ভালোবাসতে হয়। এখান থেকে অনুপ্রেরণা নিয়ে আমি দেশাত্মবোধ ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ার প্রত্যয়ে কাজ করছি।’

তিনি সবাইকে দেশাত্মবোধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রখ্যাত রসায়নবিদ মুকাররম হোসেন খন্দকারকে স্মরণ করে শিক্ষামন্ত্রী বলেন, রসায়ন বিভাগের শিক্ষার্থীদের তাঁর আদর্শ ধারণ করে উৎকৃষ্ট মানের রসায়নবিদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]