সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


বাজারে চাহিদা নেই, এমন বিভাগ না খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:১২ পিএম  (ভিজিট : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্ববিদ্যালয়ে শ্রমবাজারে চাহিদা নেই, এমন কোনো বিভাগ না খোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোকে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না। বরং কর্মবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে নতুন বিভাগ খোলার সিদ্ধান্ত নিতে হবে।

রবিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন : সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের বাজেটের অভাব নেই। তবে কীভাবে বাজেট নিতে হবে এবং কীভাবে তা কাজে লাগাতে হবে, তা বিশ্ববিদ্যালয়গুলোকে চিহ্নিত করতে হবে।

তিনি বলেন, ‘আমি শুধু এইটুকুই বলব, বেকারত্বের কারখানা বানানো যাবে না। আর এমন কোনো বিভাগ খুলবেন না, যে বিভাগের প্রয়োজন নেই।’

অতীতে শিক্ষক রাজনীতি ও ছাত্ররাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়ে কিছু বিভাগ খোলা হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এখন সেসব বিভাগের বাস্তবতা সামনে আসছে। তাই নতুন বিভাগ খোলার ক্ষেত্রে শ্রমবাজারের চাহিদাকে গুরুত্ব দিতে হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শ্রমবাজারে প্রয়োজন নেই, এমন কোনো বিভাগের অনুমোদন দেওয়া উচিত হবে না। এ ধরনের বিভাগ খোলা আপাতত বন্ধ রাখতে হবে। অন্যদিকে যেসব ক্ষেত্রে জনবলের প্রয়োজন রয়েছে, সেসব খাতে শিক্ষক নিয়োগ ও জনবল কাঠামো শক্তিশালী করতে হবে।

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকসংকটের কথা তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়—সব পর্যায়েই শিক্ষকের অভাব রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে গেলে শিক্ষক পাওয়া যায় না, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজেও শিক্ষকসংকট রয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতেও পর্যাপ্ত শিক্ষক নেই।

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওপর নির্ভরশীলতার সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘এখন আমরা পিএসসির ওপর নির্ভরশীল। পিএসসি আমাদের বললেও দিতে পারে না। চেয়ারে বসে পিএসসির সঙ্গে কথা বলেছি, আজ পর্যন্ত পারেনি।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]