সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম  (ভিজিট : ০)

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরুগোপালগঞ্জের চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে অনলাইনে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ছাত্র ও ছাত্রীদের ডাইনিং সুবিধা চালু থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশরীর ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

গত ২০ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মাহবুবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে অনলাইনে ক্লাস চালু করা হবে। তবে সশরীর ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

এর আগে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়। গত ১৯ নভেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার কথা জানানো হয়। তবে বিশ্ববিদ্যালয় খোলা রাখা এবং প্রশাসনিক কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত বহাল ছিল।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই সশরীর শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে গত ২০ নভেম্বর থেকে শিক্ষার্থীরা আবাসিক হল ছাড়তে শুরু করেন। রোববারের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়ে চলে গেছেন।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্তে ১৮ ও ১৯ নভেম্বর প্রথম দফায় ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। পরে সশরীর শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের মেয়াদ বাড়ানো হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]