বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও পুরস্কার বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ পিএম  (ভিজিট : ১০)
সরকার ঘোষিত নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নতুন কলা ভবনের চতুর্থ তলায় সংগীত বিভাগের ‘সন্ধ্যামালতী’ মিলনায়তনে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাধারে কবি, সাহিত্যিক, ঐপন্যাসিক, সৈনিক, গিতীকার, শিল্পী, সাংবাদিক আরও অনেক কিছু। তবে তাঁর অন্যতম গুণাবলী হলো সংগ্রামী। তিনি নিরীহ, নিপিড়ীত, নিগৃহীত, সুবিধা বঞ্চিতদের জন্য এবং দেশের জন্য সংগ্রাম করেছেন। তিনি সবসময় প্রতিকূল পরিবেশে বেড়ে উঠেছেন কিন্তু কখনো সংগ্রাম থামাননি। সংগ্রাম করে তিনি জয়লাভ করেছেন, তিনি আসলে সংগ্রামের মহাপুরুষ। আমরাও যদি তাঁর মতো সংগ্রাম করতে পারি তাহলে আমরাও জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো। তিনি সারা জীবন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন অথচ তিনি সবসময় নিগৃহীত, বঞ্চিত এবং তিরস্কৃত হয়েছেন। শেষ জীবনে তিনি নির্বাক সময় কাটিয়েছেন। তা না হলে তিনি আমাদের আরও অনেক কিছু দিতে পারতেন, তবে যা দিয়েছেন তাই যথেষ্ট।’
প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘ তোমরা নজরুলের চেতনা ধারণ করে নজরুল চর্চা করবে। যারা নজরুলকে ধারণ করতে পারবে তাদের জীবনে সফলতা আসবেই।’

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। ‘নজরুলের সৃষ্টিতে বাংলাদেশের মানুষ ও প্রকৃতি’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন ও নজরুল গবেষক প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার। সভাপতিত্ব করেন নজরুল গবেষক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। সঞ্চালনায় ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম (রাশেদ আনাম)। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের মাঝে কবি নজরুলের মৃত্যুবার্ষিকী, ঈদ-ই-মিলাদুন্নবী ও নজরুল বর্ষ উপলক্ষ্যে পূর্বে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]