মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


মাদ্রিদে বাইতুল মোকাররম জামে মসজিদে কুরআন প্রতিযোগিতা ও সীরাতুন্নবী অনুষ্ঠান
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৩ পিএম  (ভিজিট : ১৮)
মাদ্রিদে বাইতুল মোকাররম জামে মসজিদের উদ্যোগে আরবি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গ্রীষ্মকালীন কুরআন প্রতিযোগিতা ও সীরাতুন্নবী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী দুই অধিবেশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. আব্দুস সালাম আজাদী। বাইতুল মোকাররম জামে মসজিদের খতিব হাসান বিন মাহমুদুল্লাহর পরিচালনায় এবং মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরবি স্কুলের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিভাগে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন মসজিদের খতিবরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে আরবি স্কুলের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেয়।
আলোচনা পর্বে বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি জামালউদ্দিন মনির, সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, আরবি স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল আলম, কমিউনিটি ব্যক্তিত্ব দুলাল সাফা, আব্দুস সালাম, আব্দুল কাইয়ুম মাশুক, আমিনুর রশিদ রাজু, আবুল কাশেম, এস এম মাসুদ ও আবুল কাশেম মুকুল।

বক্তারা শিশু-কিশোরদের কুরআন শিক্ষা ও ইসলামী জ্ঞানার্জনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মধ্যে কুরআন শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি, ইসলামী মূল্যবোধ জাগ্রত করা এবং মহানবী (সা.)-এর সীরাত সম্পর্কে তাদের জ্ঞান সমৃদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অভিভাবকদের উপস্থিতি এবং দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]