শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ভেনিসে বাঁধনের ওপর হামলার প্রতিবাদে নাপলী বিএনপির বিক্ষোভ
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম  (ভিজিট : ২১)
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নাপলী বিএনপি।

বুধবার (৯ সেপ্টেম্বর) নাপলী বিএনপির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম সোলেমান বেগের সঞ্চালনায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বিএনপির নেতাকর্মীরা হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারের দোসররা দেশে হত্যাকাণ্ড চালানোর পর এখন বিদেশের মাটিতেও মুক্তিকামী নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে ইতালির স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রেজাউল করিম চেয়ারম্যান ও হাবিব খান। এ ছাড়া মোহাম্মদ শাহিন মিয়া, ফরহাদ মাতব্বর, মহসিন কামাল, সৈয়দ ফয়জুল ইসলামসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]