রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


নাপোলিতে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫১ পিএম  (ভিজিট : ১৬)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে ইউরোপের অন্যতম শাখা নাপোলি বিএনপি (ইতালি) এর উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠানে নাপোলি বিএনপি, মহানগর বিএনপি এবং যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাপোলি বিএনপির সভাপতি মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এম সোলেমান বেগ, বিশিষ্ট বিএনপি নেতা ও চেয়ারম্যান রেজাউল করিম, বিশিষ্ট নেতা হাবিব খান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কামাল এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়জুল ইসলাম।

যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইতালি নাপোলি যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম সোহাগ, নাপোলি যুবদলের যুগ্ম আহ্বায়ক আবেদ রাজা চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রাজু আহমদ এবং শাহেল আজিজ চৌধুরী।

বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন ভূমিকা ও আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সঙ্গে প্রবাসে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও সুসংহত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার জোরালো আহ্বান জানান নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দল ও দেশের সার্বিক কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]