মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ডাবলিনে বাংলাদেশি-পর্তুগিজ কমিউনিটির জমকালো মিলনমেলা, সম্প্রীতি-ঐক্যের আহ্বান
টালবট হোটেলে উৎসবমুখর আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান-র‍্যাফল ড্র ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় মুখরিত প্রবাসীরা
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৫ পিএম  (ভিজিট : ১১৬)
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বাংলাদেশি-পর্তুগিজ কমিউনিটি ইন আয়ারল্যান্ডের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অভিষেক মিলনমেলা ২০২৬। গত ১৩ সেপ্টেম্বর, রবিবার, ডাবলিনের টালবট হোটেল স্টিলঅর্গানে অনুষ্ঠিত এ মিলনমেলায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মিলনমেলার শুরুতেই ছিল পবিত্র কোরআন তেলাওয়াত ও শুভেচ্ছা বক্তব্য। মিল্টন হক ও রুকসানা হকের যৌথ সঞ্চালনায় কারি জাখারিয়া আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কবিরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বাংলাদেশি-পর্তুগিজ কমিউনিটি ইন আয়ারল্যান্ডের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ এনামুর রহমান, ফজলুল করিম খান, ডালিম খান, বেলাল আহমদ, কবির আহমেদ, সিরাজুল ইসলাম, আরশাদ সুমন, মো. এনামুল হক, শাহ হুসাইন, আজিম, বাবলু মিয়া, হেলাল হুসেন, আবু সুহাগ, জগৎপাল, নাসির উদ্দিন, রুহেল আহমদ ও ইসলাম বক্স।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিল আহমেদ, কাজী কবির, মফিজুর রহমান খুকন, রাব্বি খান, আলমাস মল্লিক, ওমান আলি দিলদার, আক্তারুজ্জামান রকি, সাফায়াতুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন কবির (আপো), ফিরোজ হুসাইন, মোহাম্মদ জসিম উদ্দিন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ এম. এ. জলিল, নজরুল ইসলাম, বৃহত্তর কুমিল্লার সভাপতি আখতার হুসাইন ও হামিদ নাসির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাইয়ের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার, কাউন্সিলর আজাদ তালুকদার, সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং আবাইয়ের সভাপতি মোহাম্মদ মোস্তফা।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রবাসে বাংলাদেশি-পর্তুগিজ কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক উন্নয়ন ও কমিউনিটির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

মিলনমেলায় ছিল নানা আকর্ষণীয় আয়োজন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফল ড্র, খেলাধুলা এবং পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেন কমিউনিটির সদস্যরা। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরিবার-পরিজন ও স্বজনদের নিয়ে অনুষ্ঠানে যোগ দেন অনেকে। দীর্ঘদিন পর প্রবাসে নিজেদের মধ্যে এমন মিলনমেলা পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করেছে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানের সফল আয়োজনে সহযোগিতা করায় সকল স্পন্সর, শুভানুধ্যায়ী, অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। তাঁদের সরব উপস্থিতি ও আন্তরিক সহযোগিতার কারণেই মিলনমেলা সফল ও প্রাণবন্ত হয়েছে বলে জানান তারা।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন আক্তার হুসাইন ও আহমেদ ইউসুফ। পরে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]