সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


জলবায়ু মোকাবিলায় মালদ্বীপের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২২ এএম  (ভিজিট : ১৮)
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মালদ্বীপের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ। অভিযোজন, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, ব্লু ইকোনমি ও জলবায়ু-সহনশীল অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা।

রোববার (৬ সেপ্টেম্বর) মালেতে ইউনিসেফ মালদ্বীপ আয়োজিত ‘ইয়ুথ ট্র্যাক টু কপ-৩১’ কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্বকালে এ কথা বলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি মন্ত্রী আলী শরীফ।

হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও মালদ্বীপ উভয়ই জলবায়ু পরিবর্তনের উচ্চঝুঁকিতে রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরিবেশগত অবক্ষয়সহ অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ যৌথভাবে কাজ করতে পারে।

তিনি জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি তরুণদের নেতৃত্বে উদ্ভাবনী পরিবেশবান্ধব উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে আন্তর্জাতিক ও উন্নয়ন সহযোগীদের সম্পৃক্ত করে বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

বাংলাদেশ হাইকমিশন জানায়, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিতে মালদ্বীপ সরকারসহ জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]