শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


প্যারিসে ১১ অক্টোবর বন্ধন পরিবারের আয়োজনে পিঠামেলা
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম  (ভিজিট : ৬৪)
ফ্রান্সের প্যারিসে আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিকে ঘিরে ব্যতিক্রমী পিঠামেলা। ম্যারী দ্যা ওভারভিলার  স্টুডিও টোয়েন্টি সিক্স হল রুমে এই পিঠামেলার আয়োজন করেছে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বন্ধন পরিবার।

শীতকালীন এই পিঠামেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন ও প্রতিযোগিতার আয়োজন থাকবে। পিঠার স্টল দিতে আগ্রহীদের জন্য থাকছে বিশেষ পুরস্কারের ব্যবস্থাও। মূল আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হবে পিঠা প্রতিযোগিতা।

পিঠামেলার পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরতে থাকবে নৃত্য, গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। বিশেষ করে ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের শীতকাল, শীতের পিঠা এবং গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

এ উপলক্ষে বন্ধন পরিবারের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজকরা জানান, বাংলাদেশের শীতকালীন পিঠার ঐতিহ্যকে প্রবাসে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশের সংস্কৃতি ও শেকড়ের প্রতি আগ্রহ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা বলেন, যারা পিঠার স্টল দিতে চান কিংবা পিঠা প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী, তাদের সবাইকে এই আয়োজনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রবাসের মাটিতে বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতির এই মিলনমেলাকে সফল করতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন তারা।

বাংলাদেশের শীতের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ, রং ও সংস্কৃতিকে ফ্রান্সে তুলে ধরার মধ্য দিয়ে এই পিঠামেলা প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়ে উঠবে এক মিলনমেলার উপলক্ষ—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]