বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:২২ পিএম  (ভিজিট : ২৬)
স্পেনের রাজধানী মাদ্রিদে বিপুলসংখ্যক সিলেটবাসীর উপস্থিতিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রিদের আনারকলি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুকের সভাপতিত্বে এবং মাওলানা আবু তাহের মিসবাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেট কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, আব্দুল মুজাক্কির, আব্দুর রাজ্জাক, শাহ জামাল, আব্বাস উদ্দিন, আব্দুর রশিদ, কাওসার হোসাইন টিপু, খায়রুজ্জামান জামান, নুর মিয়া, শাহাদাত মিয়া, আব্দুল মতিন, শাহজাহান করিম, শহিদ ওয়াসির, ইউসুফ আলী, মিয়া সমছু মিয়াসহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের ১৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও পরিচয় করিয়ে দেওয়া হয়। বক্তারা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, স্পেনে বসবাসরত সিলেটবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্প্রীতি আরও জোরদারে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি প্রবাসী সিলেটবাসীর বিভিন্ন সমস্যা ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের সাবেক সভাপতি আব্দুর মুজাক্কির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম মাসুকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

নতুন নেতৃত্বের মাধ্যমে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেন প্রবাসী সিলেটবাসীর কল্যাণে আরও কার্যকর ও বিস্তৃত ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও কমিউনিটির সদস্যরা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]