প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:৫৭ পিএম
(ভিজিট : ১৫)
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে ফ্রান্সের প্যারিসে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার 'কানাইঘাট ব্রাদারহুড, ফ্রান্স' এই অনুষ্ঠান আয়োজন করে।
আব্দুল হালিমের সভাপতিত্বে এবং জুবায়ের আহমদ জুবেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ইসলাম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট এবাদুর রহমান। হাফিজ মঈন উদ্দিনের দারসুল কোরআন দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক আবু তাহির দুলাল, বুলবুল আহমেদ, মিফতাহ উদ্দিন, ইকবাল হোসাইন, হাফিজ আব্দুল আলি, কুতুব উদ্দিন, মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন, সমাজ ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান এবং ব্যক্তিগত স্মৃতিচারণ করে বক্তারা বক্তব্য প্রদান করেন।
শেষে মরহুমের রূহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ এখলাছুর রহমান।