সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার লা গ্লোবে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৪:৩২ পিএম  (ভিজিট : ৩৬)
ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার লা গ্লোব এর উদ্যোগে জাঁকজমকপূর্ণ পরিবেশে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মসজিদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে মক্তবের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের সভাপতি সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মক্তবের শিক্ষক আরিফ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় হামদ, নাত ও সংক্ষিপ্ত ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মক্তবের পরিচালক নুরুল ইসলাম, মক্তবের শিক্ষক বেলায়েত খানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে মসজিদ ও মক্তবের বিভিন্ন শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রম তুলে ধরেন। তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বক্তারা আরও বলেন, ফ্রান্সের মতো ইউরোপীয় দেশে বসবাসরত শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষা, মাতৃভাষা ও নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে সম্পৃক্ত রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে মক্তবের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে কোরআন শিক্ষা, ইসলামী জ্ঞান ও নৈতিক শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তারা অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের পার্থিব শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি সচেতন ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মক্তবের বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ও নিয়মিত উপস্থিত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বাংলাদেশি কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার স্টারের শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]