মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:

প্যারিসে “ফেত দ্য লা মিউজিক” উৎসবে গান করবেন রাহুল আনন্দ ও সুমা
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:০২ পিএম   (ভিজিট : ১৫)
বিশ্বব্যাপী উদযাপিত Fête de la Musique ২০২৬ উপলক্ষে আগামী ২১ জুন ২০২৬, রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ বাংলা সঙ্গীত সন্ধ্যা। এই আয়োজন করছে এস কে বাংলা সাউন্ড অ্যান্ড ইভেন্ট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসী বাংলাদেশি সংস্কৃতি ও বাংলা গানকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহুল আনন্দ এবং ইউরোপে পরিচিত সংগীতশিল্পী সুমা। এছাড়াও গান পরিবেশন করবেন বরণ বড়ুযা, পলাশ গাঙ্গুলি, গৌতম বিশ্বাস, আঁখি। সঞ্চালনায় পূর্ণা ও দীপ্তি। পরিবেশনায় থাকবে বাংলা লোকগান, আধুনিক গান ও প্রবাসী জীবনের অনুভূতির সঙ্গে মিশে থাকা সঙ্গীত।

আয়োজকরা জানিয়েছেন, ফরাসি দর্শকদের মাঝে বাংলা গানের সৌন্দর্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন। প্রতি বছর ২১ জুন প্যারিসসহ বিশ্বের বিভিন্ন শহরে Fête de la Musique উৎসব পালিত হয়, যেখানে বিভিন্ন দেশের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

এই বাংলা সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হচ্ছে শাহ গ্রুপের সহযোগিতায়। ইভেন্ট সহযোগিতায় রয়েছে বিডি মুবেলস।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং বিভিন্ন দেশের দর্শক এতে অংশগ্রহণ করতে পারবেন।

স্থান: 26 Rue du Moutier, 93300 Aubervilliers
তারিখ: ২১ জুন ২০২৬
সময়: বিকেল ৪টা থেকে
বাংলা গানকে বিশ্বমঞ্চে তুলে ধরার এই উদ্যোগে প্রবাসী ও আন্তর্জাতিক দর্শকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]