মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা (বিডিএফএনএ) উদ‍্যোগে যুক্তরাষ্ট্রে বিএমএসআরআই-এর চেয়ারম‍্যনা ডা. ডোনার ও ড‍্যবের সভাপতি ডা. হারুনকে সম্বর্ধনা
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:৫৫ পিএম   (ভিজিট : )
উত্তর আমেরিকায় কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের অন্যতম সংগঠন বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা (বিডিএফএনএ)-এর উদ্যোগে ৬ জুন ২০২৬, শনিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইস্টস নাবান্না পার্টি হলে এক বর্ণাঢ্য “সম্বর্ধনা ও মতবিনিময়” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. ফারহাদ হালিম ডোনার, চেয়ারম্যান, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. হারুন-আল-রশিদ, সভাপতি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মুজিবুর রহমান মজুমদার, চিফ অ্যাডভাইজর, বিডিএফএনএ এবং পালমোনারি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেসালিস্ট, ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতাল, নিউইয়র্ক। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জামাল উদ্দিন, প্রাক্তন সভাপতি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (বিএমএনএ) ও মেডিসিন বিশেষজ্ঞ ইনফামারী হেল্থ, অ‍্যালাবামা, যুক্তরাষ্ট্র, ড. মোস্তাফিজুর রহমান টিংকু, সহ-সভাপতি বিডিএফএনএ ও এনেস্থেসিওলজিস্ট, নিউইয়র্ক এবং ডা. নীল এন টিংকু, মেডিকেল ডাইরেক্টর ও সিইও, প্রাইম হেল্থ, নিউইয়র্ক। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. ইবরুল চৌধুরী, সভাপতি, বিডিএফএনএ এবং ফ্যাকাল্টি, জেফারসন ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র।

অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন ড. নাসরিন শাহানা চাঁদনী, ডা. মাহবুবুর রহমান লিপন এবং ডা. খায়রুল সিদ্দিক রিপন।

প্রানবন্ত এই সম্বর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন ড. জাহিদ দেওয়ান শামীম, সাধারণ সম্পাদক, বিডিএফএনএ এবং সিনিয়র সায়েন্টিস্ট, নিউইয়র্ক ইউনিভার্সিটি হাসপাতাল।

এই অনুষ্ঠানে বিভিন্ন বক্তা বাংলাদেশ এবং উত্তর আমেরিকায় কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা এবং স্বাস্থ্যসেবা খাতে নতুন উদ্যোগ নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টির সম্ভাবনার উপর গুরুত্ব আরপ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের চিকিৎসকদের সঙ্গে অভিজ্ঞ চিকিৎসকদের সংযোগ স্থাপনে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিডিএনএফএ এবং ড‍্যাব সহ দেশে-বিদেশে অন‍্যান‍্য চিকিৎসকদের সংগঠন সহযোগিতা  ও টেকনলজি ট্রান্সফার সহ চিকিৎসা সেবার সার্বিক মান উন্নয়নে পজেটিভ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা (বিডিএফ এনএ) একটি অলাভজনক পেশাজীবী সংগঠন। জন্মলগ্ন থেকেই এই সংগঠন স্বাস্থ্যসেবা ও কমিউনিটির কল্যানে কাজ করে যাচ্ছে। বিগত কভিড-১৯ মহামারির সময় সংগঠনের সাথে সম্পৃক্ত চিকিৎসকগণ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য, বাংলাদেশ সহ আন্তর্জাতিক অঙ্গনে জনস্বাস্থ্য সেবায় গুরুত্ব ভূমিকা রাখেন।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় সৈয়দ আব্দুল হাদী
গাজীপুরে চাঁদাবাজীর অভিযোগে যুবদল নেতাকে গাছের সাথে বেধে রাখে জনতা
সুন্দরবনের নৌপথে ভারতগামী জাহাজে সশস্ত্র ডাকাতির চেষ্টা
ভারত থেকে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

চালকের ছদ্মবেশে ছিনতাই, মালামালসহ গ্রেপ্তার দুই
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
কোটা থাকলেও শ্রমিক পাঠাতে ব্যর্থ বাংলাদেশ, হারানোর ঝুঁকিতে দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]