প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:১৯ পিএম (ভিজিট : )
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ইউরোপ শাখায় নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী সদস্যদের গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে।
বুধবার (৪ জুন) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম রাসেল এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন আবুর নির্দেশনায় ইউরোপ শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে এ পদায়ন করা হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ফ্রান্স প্রবাসী নিজাম আহমেদ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়া ইতালি প্রবাসী ওমর ফারুক এবং জার্মানি প্রবাসী বেলাল উদ্দিন খান মামুন সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নবনিযুক্ত কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা কাজে লাগিয়ে ইউরোপে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একই সঙ্গে তারা প্রবাসী ক্রীড়াপ্রেমী ও সংগঠনের কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কার্যকর অবদান রাখবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ দেশে ও বিদেশে ক্রীড়া উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।