মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


গাজীপুরে চাঁদাবাজীর অভিযোগে যুবদল নেতাকে গাছের সাথে বেধে রাখে জনতা
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:৫৫ পিএম   (ভিজিট : )
গাজীপুর সদর উপজেলার রুদ্রপুর গ্রামে ৮ এপ্রিল সোমবার সকাল ১০ টায় চাঁদাবাজীর অভিযোগে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের ৮নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সাবিবর হোসেন শামীমকে গাছের সাথে বেধে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

ঘটনাস্থল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী নুরুদ্দিন খন্দকার খোকন তার ক্রয়কৃত জায়গায় বালি ভরাটের কাজ করছিলেন, রবিবার ওই যুবদল নেতা ঘটনাস্থলে গিয়ে তার কাছে চাঁদা দাবি করেন পরে নুরুদ্দিন স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমাণ্য ব্যক্তিদের সহায়তা চাইলে তারা এসে যুবদল নেতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে আসেন। এই ঘটনায় রবিবার দিবাগত রাতে ভুক্তভোগী নুরুদ্দিন জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

অভিযোগের পর ক্ষিপ্ত হয়ে পরদিন ৮ জুন সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে বালু ফালানোর কাজে বাধা দেন শামীম, এবং চাঁদা না পেয়ে নুরুদ্দিনের উপর হামলা করেন । স্থানীয় জনতা এই খবর শুনতে পেয়ে যুবদল নেতা সাব্বির হোসেন শামীমকে আটক করে গাছের সাথে বেঁধে রাখেন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবিবর কে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

অভিযুক্ত সাব্বির হোসেন শামীম চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, স্থানীয় নুরুদ্দিন আমার বাবার ক্রয়কৃত জায়গার উপর দিয়ে বালি নিয়ে তার জায়গা ভরাট করছেন। আমি এতে বাধা দিলে তারা গতকাল রবিবার আমাকে মারধর করেন এবং আজকে সোমবার ও আমি ঘটনাস্থলে গিয়ে ৯৯৯ এ ফোন দেই এবং পুলিশ ঘটনাস্থলে আসার আগেই তারা সংঘবদ্ধ হয়ে আমাকে মারধর করে গাছের সাথে বেঁধে ফেলেন।

এই বিষয়ে জয়দেবপুর থানার সেকেন্ড অফিসার এস আই আলমগীর হোসেন জানান, চাঁদাবাজীর বিষয়ে অভিযোগ পেয়েছি অভিযুক্ত পুলিশের হেফাজতে রয়েছে, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় সৈয়দ আব্দুল হাদী
গাজীপুরে চাঁদাবাজীর অভিযোগে যুবদল নেতাকে গাছের সাথে বেধে রাখে জনতা
সুন্দরবনের নৌপথে ভারতগামী জাহাজে সশস্ত্র ডাকাতির চেষ্টা
ভারত থেকে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

চালকের ছদ্মবেশে ছিনতাই, মালামালসহ গ্রেপ্তার দুই
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
কোটা থাকলেও শ্রমিক পাঠাতে ব্যর্থ বাংলাদেশ, হারানোর ঝুঁকিতে দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]