রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


৪০তম ফোবানার মিট দ্য প্রেস ১লা এপ্রিল
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৫:৫৭ পিএম  (ভিজিট : ৩৪৮)
৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে হচ্ছে নিউইয়র্কের লংআইল্যান্ডসিটির (এষ্টোরিয়ার) ইভাঞ্জেল ক্রিস্টিয়ান সেন্টারের সুবিশাল মিলনায়তনে।

আগামী সেপ্টেম্বরের লেবার ডে উইকেন্ড, সেপ্টেম্বর ৪, ৫, ৬ এই তিন দিন ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনটি বাংলাদেশ রাষ্ট্রের জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। এবারের সম্মেলনে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। এছাড়া বাংলার আবহমান সংস্কৃতি ও ফোবানার ৪০ বছরের ইতিহাস ধারাবাহিকভাবে তুলে ধরা হবে। 

এই উপলক্ষে আগামী ১লা এপ্রিল বুধবার সন্ধ্যা ৭ টায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টের মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সংবাদ সম্মেলনে ফোবানার কেন্দ্রীয় ও স্বাগতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 

সংবাদ সম্মেলনে সকল গণমাধ্যমের উপস্থিতি থাকার জন্য ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, ফোবানা কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান, কনভেনার নুরুল আমিন বাবু ও ফোবানা হোস্ট কমিটির সদস্য সচিব মঞ্জুর কাদের আহবায়ন জানিয়েছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]