মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


নাপোলিতে যথাযোগ্য মর্যাদায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৩ পিএম  (ভিজিট : ৩২)
ইতালির নাপোলিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নাপোলি বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নাপোলি বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন নাপোলি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. সুলেমান বেগ।

আলোচনা সভায় বক্তারা দলের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য দেন। এতে বক্তব্য রাখেন, নাপোলি বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম চৌধুরী, সাবেক সহ-সভাপতি রেজাউল ইসলাম চেয়ারম্যান, সাবেক সাংগঠনিক সম্পাদক জনি খান নাপোলি বিএনপি নেতা মশাহিদ চেয়ারম্যান, বাবুল হোসেন, শাহীন আহমদ ও হাবিব খান, নাপোলি মহানগর বিএনপির সভাপতি ইসাক দেওয়ান, সাধারণ সম্পাদক ফরহাদ মাতবর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কামাল, নাপোলি যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মজুমদার, সদস্য সচিব নজরুল ইসলাম সোহাগ।

এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু, আবিদ, রকিবুল, বুলবুল এবং আকিক হোসেনসহ নাপোলি বিএনপি, মহানগর বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

বক্তারা প্রবাসের মাটিতে দলের আদর্শ সমুন্নত রেখে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]