মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


বৃহত্তর চট্টগ্রাম সমিতির জেদ্দার মেজবানির আদলে সেহেরি ও দোয়া মাহাফিল, গুণী ব্যক্তিদের সন্মাননা
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০১ পিএম  (ভিজিট : ৪১২)
সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম  শক্তিশালী সামাজিক ও জনকল্যাণমুখী সংগঠন 'বৃহত্তর চট্টগ্রাম সমিতি জেদ্দা" এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মেজবানির আদলে বর্ণাঢ্য সেহেরি ও দোয়া মাহফিল।

‎প্রবাসের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে জেদ্দায় জড়ো হয়েছিলেন হাজারো বাংলাদেশি। উপলক্ষ—বৃহত্তর চট্টগ্রাম সমিতি কর্তৃক আয়োজিত মেজবানি স্বাদের বিশেষ সেহেরি মাহফিল। তবে কেবল ভোজ নয়, এই আয়োজনকে ঘিরে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কৃতিদের মূল্যায়নের বিশেষ প্রয়াস।

গতকাল ২৭শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার রাতে জেদ্দাস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সেহেরি ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। 

‎সমিতির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোছাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈন চৌধুরর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে কনসুলেটের জেদ্দার কাউন্সিলর শ্রম সিরাজুল সালেহিন, প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আইউব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জজিনিয়ার লিয়াকত, উপদেষ্টা ইসমাইল, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, আজীবন সদস্য ইংলিশ স্কূলের চেয়ারম্যান আব্দুল্লাহ নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াস, জমির উদ্দিন। 

এতে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাঈম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ঈদ্রীস, মিডিয়া সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ফিরোজ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রফিকুল হক চৌধুরী ।

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ছিলেন আতাউর রহমান মাসুদ, সদস্য সচিব ইনভেস্টর মোহাম্মদ ইকবাল, মাওলানা আসহাব উদ্দিন, বেলায়েত হোসেন, আবুল হাসেম, আব্দুল কাদের, এ আর রাশেদ, গোল্ডেন মামুন, মিটু, মোহাম্মদ দিদারুল আলম, মনির, মোরাদ, মোস্তাক আহম্মেদ, ওহিদুন্নবী, শাহেদ আলম, জামাল, কামাল উদ্দিন , খাইরুল ইসলাম, নুরুল আবছার সহ আরো অনেকেই। 

‎মামুনুর রহমানের উপস্পনায় অনুষ্ঠানে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে এগারো জন অংশগ্রহণ করেন তাদের মধ্য থেকে তিন জন 

বিজয়ী ছাত্র ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। 

‎একই সময় সমাজ সেবা মূলক কর্মকাণ্ডের পাশাপাশি প্ররবাসীদে রপাশে থেকে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যযাকবর্গ গইংলিশ স্কুলের চেয়ারম্যান আব্দুল্লাহ নাছের উদ্দিন, ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান, ইনভেস্টর মোহাম্মদ নাঈম উদ্দিন, মোহাম্মদ ঈদ্রীসকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা ক্রেস্ট। 

একই সাথে প্রবাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ও প্রবাসীদের মান উন্নয়নে প্রবাসীদের পাশে থেকে কাজ করায় সাংবাদিকতায় নিউজ টুয়েন্টিফোর ও একুশে টিভির সাংবাদিক মোহাম্মদ ফিরোজ ও দেশ টিভি সৌদি আরব প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]