সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


সাকিবের মামলা নিষ্পত্তিতে সরকারের ভূমিকা চান পাইলট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২০ পিএম   (ভিজিট : )
বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। তার ক্যারিয়ার, রাজনীতিতে সম্পৃক্ততা ও সাম্প্রতিক মামলার প্রসঙ্গ ঘিরে চলমান বিতর্কে এবার কথা বলেছেন দেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট। 

বৃহস্পতিবার গণমাধ্যমে কথা বলতে গিয়ে পাইলট স্পষ্ট করে জানান, তিনি সাকিবের বড় ভক্ত। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খালেদ মাসুদ পাইলট হিসেবে বলতে পারি, আমি সাকিবের বড় ভক্ত।

আমি সবসময় মনে করি মানুষ মাত্রই ভুল। সে হয়তো খেলা অবস্থায় কোনো একটা (রাজনৈতিক) দলের সাথে জড়িত হয়েছিল, হয়তো সে ছয় মাসের জন্য একটা ভুল করেছিল। কিন্তু আমি মনে করি যে কোনো খেলোয়াড়েরই যখন সে জাতীয় দলে খেলবে, তার কোনো রাজনীতির সাথে জড়িত থাকা উচিত না।’
সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়েও প্রশ্ন তোলেন পাইলট।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় ভুল করে ফেলেছে মানুষ মাত্রই ভুল। অনেক কম বয়স। সেটা এমন কিছু করে নাই। আর মামলার ব্যাপারে আমি যতদূর জানি ব্যক্তিগতভাবে যে একটা মার্ডার মামলায় তাকে একটা আসামি করা হয়েছে।
আমাদের দেশে প্রচুর ভুয়া মামলা হয়। কিন্তু আমি বলব যে আমার ব্যক্তিগত মতামত যে একজন রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা খুব মানে সন্দিহান মনে হয় এবং আমার কাছে মনে হয় না যে ভালো জিনিস।’
অভিযোগের সুষ্ঠু তদন্ত ও স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। পাইলট বলেন, ‘তার জন্য সরকারের দায়িত্ব হওয়া উচিত যে ব্যক্তিটা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তার একটা সঠিক সমাধান হওয়া উচিত যে ঐ ব্যক্তি কোন ভিত্তিতে তাকে মামলা করেছিলেন। হয়তো রাজনৈতিক মামলা আলাদা কিন্তু তার নামে যেটা হয়েছে আমি মনে করি যে ব্যক্তি ভুল মামলা করেছে।’








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার পলাতক আসামি হেলাল চেয়ারম্যান গ্রেপ্তার
অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাতার প্রবাসী প্রকৌশলী, আটক ৪
আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান
বাগেরহাটের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
টেঁটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে নবীনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা শিশু মিয়া নিজেকে দাবি করলেন বিশিষ্ট সমাজ সেবক
আরব দেশগুলোকে ইরানের জব্দ অর্থ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]