রবিবার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ইউরোপ জয়ের পরও বাংলাদেশ দলের তিন দুর্বলতা তুলে ধরলেন ডুলি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:০২ পিএম   (ভিজিট : )
সান মারিনোর মাঠে প্রীতি ম্যাচে ২-১ গোলের ঐতিহাসিক জয়ে ইউরোপের কোনো দেশের বিপক্ষে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। জাতীয় দলের কোচ হিসেবে এটিই টমাস ডুলিরও প্রথম জয়। তবে জয়ে সন্তুষ্ট থাকলেও দলের বেশ কয়েকটি দুর্বলতার কথা তুলে ধরেছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডুলি বলেন, ফিনিশিং, ফার্স্ট টাচ এবং রক্ষণ থেকে খেলা গড়ে তোলার সময় বল হারানো এই তিনটি জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে বাংলাদেশের।

সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করলেও সুযোগ কাজে লাগাতে না পারার বিষয়টি নিয়ে আক্ষেপ করেছেন  কোচ টমাস ডুলি। তিনি বলেন, ‘আমাদের প্রধান দুর্বলতা হলো গোল করার জন্য আমাদের এখনো প্রচুর সুযোগের প্রয়োজন হয়।’

খেলোয়াড়দের বল নিয়ন্ত্রণ ও মৌলিক দক্ষতার ঘাটতির বিষয়টিও তুলে ধরেন ডুলি। এ বিষয়ে তিনি বলেন, ‘মাঝেমধ্যে আমাদের ফার্স্ট টাচ ঠিকঠাক হয় না। তাই আমি দলের একদম বেসিক বা মৌলিক বিষয়গুলো, যেমন পাসিং ও রিসিভিং নিখুঁত করার জন্য অনুশীলন শুরু করাব।’

সান মারিনোর মতো শারীরিক শক্তিনির্ভর দলের বিপক্ষে মাঝমাঠ ও রক্ষণে বলের নিয়ন্ত্রণ হারানো যে ঝুঁকিপূর্ণ, সেটিও মনে করিয়ে দেন তিনি। রক্ষণ থেকে আক্রমণে ওঠার সময় কিছু সহজ ভুলের সমালোচনা করে ডুলি বলেন, ‘রক্ষণভাগ থেকে বল নিয়ে ওপরে ওঠার সময় আমরা কিছু সহজ বল হারিয়েছি, যা মাঠে একেবারেই কাম্য নয়। আমি শুরু থেকেই খেলোয়াড়দের এ বিষয়ে সতর্ক করেছি।’

তবে এসব ভুলের পেছনে নতুন কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে পর্যাপ্ত অনুশীলন ও বোঝাপড়ার অভাবকে কারণ হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ। তার মতে, এগুলো দীর্ঘমেয়াদি সমস্যা নয় এবং সহজেই সংশোধন করা সম্ভব।

ভবিষ্যতে দলের খেলার ধরন ও মানসিকতায় পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন ডুলি। তিনি বলেন, ‘আমাদের চিন্তাভাবনা বদলাতে হবে, তারপর আমাদের অনুশীলনের ধরন বদলাতে হবে এবং সবশেষে আমাদের খেলার শৈলী পরিবর্তন করতে হবে। আর এটা পুরোপুরি সম্ভব।’








আরও খবর


  সর্বশেষ সংবাদ

ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিক হলো না বাংলাদেশের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
মোরেলগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি
মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালি ও সচেতনতামূলক সভায় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল
ফিফা বিশ্বকাপে বাংলাদেশের পতাকা হাতে ফারজিন গনি
তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
ঘুষের দায়ে ইন্দোনেশিয়ায় মন্ত্রী গ্রেপ্তার
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]