সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:২১ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ৬:২৪ পিএম  (ভিজিট : )
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন চলছে। আজ রোববার সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল ৪টায়। এখন চলছে ভোট গণনা। এরপরপ সন্ধ্যা ৬টা নাগাদ পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সকাল ১০টা থেকে নির্বাচন শুরু হলেও সকালের দিকে ভোটারদের তেমন উপস্থিতি ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে। তামিম ইকবাল, ইসরাফিল খসরু, রুবেল হোসেন, ফাহিম সিনহাসহ, সাইদ ইব্রাহিম আহমেদ, রফিকুল ইসলাম বাবু, শানিয়ান তানিম, মিজানুর রহমান এবং আমজাদ হোসেনরা সেসব ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য নাম।

মূলত দুই ক্যাটাগরিতে হচ্ছে নির্বাচন: ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-২। ক্যাটাগরি-৩ থেকে একটি পরিচালক পদে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর একাই প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া ক্যাটাগরি-২ থেকেও সাতজন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অর্থাৎ নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন ৮ জন। 

এ ছাড়া বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চলমান নির্বাচনে ই-ভোট প্রদান করেছেন ৩৯ জন। ই-ভোট জমা দেয়ার শেষ দিন ছিল রোববার, দুপুর ১টা পর্যন্ত। সন্ধ্যা ৬টায় পরিচালক পদের ফলাফল প্রকাশের পর ৭টায় তাদের ভোটাভুটিতে অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।

১৫টি পরিচালক পদের জন্য খুলনা ও বরিশাল বিভাগসহ অন্যান্য ক্যাটাগরিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। খুলনায় দুটি পদের বিপরীতে মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, বরিশালের একটি আসনের জন্য লড়াইয়ে নেমেছেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী। 

ক্লাব ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের জন্য লড়ছেন ১৬ জন। তারা হলেন– তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস), ফাহিম সিনহা (আবাহনী), মাসুদুজ্জামান (মোহামেডান), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স), ইসরাফিল খসরু (এক্সিয়ম ক্রিকেটার্স), মীর্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), শানিয়ান তানিম (মেরিনার্স ইয়াংস), আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (তেজগাঁ ক্রিকেট একাডেমি), সাকিফ আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব), আসিফ রাব্বানী (শাইনপুকুর), ফায়াজুর রহমান মিতু (উত্তরা ক্রিকেট ক্লাব), অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম (ঢাকা ওয়ান্ডরার্স ক্লাব), মেজর ইমরোজ (কাঠালবাগান ক্রিসেন্ট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার পলাতক আসামি হেলাল চেয়ারম্যান গ্রেপ্তার
অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাতার প্রবাসী প্রকৌশলী, আটক ৪
আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান
বাগেরহাটের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
টেঁটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে নবীনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা শিশু মিয়া নিজেকে দাবি করলেন বিশিষ্ট সমাজ সেবক
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
আরব দেশগুলোকে ইরানের জব্দ অর্থ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]