প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৬:৪০ পিএম আপডেট: ০৬.০৬.২০২৬ ৬:৪৬ পিএম (ভিজিট : )
হ্যাটট্রিক শিরোপার সামনে বাংলাদেশ। বাধা ভারত। আজ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষকে হারাতে পারলেই শিরোপা ধরে রাখবে গেল দুইবারের চ্যাম্পিয়নরা।
সেই লক্ষ্যে গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামের ফাইনালে আজ সন্ধ্যায় নামবে বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামার ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার।
সুরভী আকন্দ প্রীতি ও উমেহ্লা মারমার জায়গায় একাদশে জায়গা পেয়েছেন শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।
গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। সেদিক থেকে আজ সুযোগ থাকছে প্রতিশোধ নিয়ে ট্রফি উদযাপনের।
এর আগে ২০২২ ও ২০২৪ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দুই ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নেপাল।
বাংলাদেশ একাদশ : মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু, মমিতা খাতুন, মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, সুরভী আরফিন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।