মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় "শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬" উদযাপন
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৯ পিএম  (ভিজিট : ১৭০)
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে অদ্য ২১ শে ফেব্রুয়ারি "শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬" যথাযোগ্য মর্যাদায় কনস্যুলেট প্রাঙ্গণে উৎযাপিত হয়েছে। মান্যবর কনসাল জেনারেল কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ অনুষ্ঠানের সূচনা হয়। অতঃপর মান্যবর কনসাল জেনারেলসহ কনস্যুলেটে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী কনস্যুলেটের আঙ্গিনায় অস্থায়ী ভাবে স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ বিমান প্রতিনিধি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, সৌদি আরবে নিযুক্ত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরাও অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলা তরজমা ও ভাষা শহিদদের আত্মার মাগফেরাত এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। 

মান্যবর কনসাল জেনারেল তাঁর বক্তব্যে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও সকল স্বাধীকার আন্দোলনে নিহত শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ এবং শহিদদের আত্মার মাগফেরাত কমানা করেন। বাংলাদেশের ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং তিনি সৌদি প্রবাসীদের সৌদি সরকারের আইন-কানুন মেনে চলার, দেশের মর্যাদা ক্ষুন্ন করে এমন ধরণের অবৈধ কাজ হতে বিরত থাকার এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর আহবান জানান। 

অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ বিমান অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]