সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বাংলাদেশের প্রস্তাব না মানলে পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না ভাববে
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:০৯ পিএম  আপডেট: ১৮.০১.২০২৬ ৭:১২ পিএম  (ভিজিট : )
বাংলাদেশের ভাগ্য এখনো ঠিক হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য তাই ঝুলছে সুতায়। তবে বাংলাদেশের চাওয়া অনুযায়ী যদি শ্রীলঙ্কায় ম্যাচ না দেয় আইসিসি তাহলে নিজেদের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়ে ভাববে পাকিস্তান। এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

পাকিস্তান সরকারের বেশ কিছু সূত্রের বরাত দিয়ে জিও নিউজ তাদের প্রতিবেদনে জানায়, ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ।

সংবাদ মাধ্যমটিকে সূত্রগুলো জানিয়েছে, যদি বাংলাদেশের এই ইস্যুর সমাধান না হয় তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান।

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের অবস্থানের পেছনের কারণগুলো যুক্তিসংগত ও গ্রহণযোগ্য। এসব বাস্তবায়ন করা উচিত।

কোনো দেশকে ভীতি প্রদর্শনের সুযোগ দেওয়া যাবে না ভারতকে। সূত্র আরও জানিয়েছে, এ বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে পাকিস্তান।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। কয়েক দফা আলোচনা হলেও বিসিবি নিজের সিদ্ধান্তে অটল রয়েছে।

সর্বশেষ গতকাল ঢাকায় আইসিসির প্রতিনিধির সঙ্গে মিটিং শেষে বিসিবি জানিয়েছে, শ্রীলঙ্কায় ছাড়া বিশ্বকাপের ম্যাচ খেলবে না বাংলাদেশ। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার পলাতক আসামি হেলাল চেয়ারম্যান গ্রেপ্তার
অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাতার প্রবাসী প্রকৌশলী, আটক ৪
আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান
বাগেরহাটের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
টেঁটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে নবীনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা শিশু মিয়া নিজেকে দাবি করলেন বিশিষ্ট সমাজ সেবক
আরব দেশগুলোকে ইরানের জব্দ অর্থ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]