সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ঢাকার বিদায় নিশ্চিত করে প্লে-অফে রংপুর
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : )
টানা তিন ম্যাচ হারের পর প্লে-অফে খেলাটাই অনিশ্চিত হয়ে পড়েছিল রংপুর রাইডার্সের জন্য। যে কারনে নেতৃত্বেও পরিবর্তন এনেছিলো বিপিএলের শক্তিশালী ফ্রাঞ্চাইজিটি। নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে।

নেতৃত্ব পরিবর্তনের সঙ্গে ফলেও পরিবর্তন এলো রংপুর রাইডার্সের। ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়ে চতুর্ত দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো তারা। সে সঙ্গে বিদায় নিশ্চিত হয়ে গেলো ঢাকা ক্যাপিটালসের। আগেরদিন বিদায় নিশ্চিত হয়েছিল নোয়াখালী এক্সপ্রেসের। এবার সে তালিকায় যুক্ত হলো ঢাকা।

প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স সংগ্রহ করে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান। যদিও রংপুরের এতবড় স্কোরের পেছনে অবদান ছিল ঢাকার ফিল্ডারদের। তাদের বাজে ফিল্ডিং ঢাকাকে বড় স্কোর গড়তে সহায়তা করে। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭০ রানে থেমে যায় ঢাকা।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। ডেভিড মালান এবং তাওহিদ হৃদয় মিলে গড়ে তোলেন ১২৬ রানের অনবদ্য এক জুটি। যদিও ঢাকার ফিল্ডারদের বদান্যতায় এতবড় জুটিটি করতে পারলেন তারা দু’জন।

দলীয় ১২৬ রানের মাথায় প্রথম আউট হন ডেভিড মালান। ৪৯ বরে ৭৮ রান করেন তিনি। ইনিংসটি সাজানো ছিল ৮টি বাউন্ডারি ও ৪টি ছক্কার মার। তাওহিদ হৃদয় করেন ৪৬ বলে ৬২ রান। তার ইনিংসেও ছিল ৪টি ছক্কা। বাউন্ডারি ছিল ৫টি।

পরের ব্যাটারদের মধ্যে ১৬ বলে ২৪ রান করেন কাইল মায়ার্স। খুশদিল শাহ অপরাজিত ছিলেন ৬ রানে। নুরুর হাসান সোহান করেন ১ রান।

জবাব দিতে নেমে ভালো ব্যাটিং করে ঢাকাও। যদিও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। মোহাম্মদ সাইফউদ্দিন সর্বোচ্চ ৫৮ রান করেন ৩০ বলে। ৩টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ৫টি। মোহাম্মদ মিথুন করেন ২৫ রান, ২০ রান করেন ইমাদ ওয়াসিম।

৯ ম্যাচে রংপুরের পয়েন্ট ১০। ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালি এক্সপ্রেসের পয়েন্ট ৯ ম্যাচে সমান ৪ করে। বাকি থাকা এক ম্যাচ জিতলেও আর প্লে-অফে ওঠার সুযোগ নেই এই দুই দলের। সে হিসেবে প্লে-অফ নিশ্চিত হলো- রাজশাহীয় ওয়ারিয়র্স (৯ ম্যাচে ১৪ পয়েন্ট), চট্টগ্রাম রয়্যালস (৮ ম্যাচে ১২ পয়েন্ট), সিলেট টাইটান্স (১০ ম্যাচে ১০ পয়েন্ট) ও রংপুর রাইডার্স (৯ ম্যাচে ১০ পয়েন্ট)। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার পলাতক আসামি হেলাল চেয়ারম্যান গ্রেপ্তার
অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাতার প্রবাসী প্রকৌশলী, আটক ৪
আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান
বাগেরহাটের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
টেঁটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে নবীনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা শিশু মিয়া নিজেকে দাবি করলেন বিশিষ্ট সমাজ সেবক
আরব দেশগুলোকে ইরানের জব্দ অর্থ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]