সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কথা বললেও ভিন্ন খাতে নেওয়া হচ্ছে: কোয়াব সভাপতি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম   (ভিজিট : )
তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যা দিয়েছেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির প্রধান নাজমুল ইসলাম। এরপর থেকেই দেশের ক্রিকেটে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। ক্রিকেটারদের সংগঠন এবং ক্রিকেটাররা এর প্রতিবাদ জানায়। তবে এ নিয়েও সমালোচনা হচ্ছে।

কোয়াব সভাপতি বলছেন, এখন সংগঠন হিসেবে ক্রিকেটারদের স্বার্থ দেখতে গেলেও সেটাকে ভিন্ন খাতে নেওয়া হচ্ছে।

সিলেটে ঢাকা ক্যাপিটালসের টিম হোটেলে সংবাদ সম্মেলন করে কোয়াব। সেখানে সভাপতি মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারিরা উপস্থিত ছিলেন।

ক্রিকেটারদের পোস্ট নিয়ে মিঠুন বলেন, ‘আমরা ক্রিকেটারদের সংগঠন (কোয়াব), আমরা দেখব ক্রিকেটারদের স্বার্থ। ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কথা বলতে গেলেও সেটাকে ভিন্ন খাতে নেওয়া হচ্ছে।’

একই সংবাদ সম্মেলনে বিশ্বকাপ প্রসঙ্গে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরা চাই সুষ্ঠু সমাধান, ক্রিকেটকে আলাদা রাখা আমাদের চাওয়া। বিসিবি আমাদের গার্ডিয়ান, আশা করি তারা সঠিক পদক্ষেপ নিবে।’ 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার পলাতক আসামি হেলাল চেয়ারম্যান গ্রেপ্তার
অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাতার প্রবাসী প্রকৌশলী, আটক ৪
আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান
বাগেরহাটের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
টেঁটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে নবীনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা শিশু মিয়া নিজেকে দাবি করলেন বিশিষ্ট সমাজ সেবক
আরব দেশগুলোকে ইরানের জব্দ অর্থ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]