প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম (ভিজিট : )
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন,আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে স্পেন বিএনপি। গতকাল মাদ্রিদের গ্রাম বাংলা রেস্টুরেন্টে এই দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও প্রবাসীরা উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে অ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেলের পরিচালনায় দোয়া মাহফিল উত্তরআলোচনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, স্পেন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি হেমায়েত খান, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, মনোয়ার হোসেন মনু, সহ-সভাপতি সাইদ মিয়া, মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমেদ সমছু,সাধারণ সম্পাদক কাজি জসিম,স্বেচ্ছাসেবক দল স্পেন শাখার আহ্বায়ক শিপার আহমেদ । আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের আপসহিল নেত্রী বেগম খালেদা জিয়া দেশের ইতিহাসে চির অম্লান হয়ে থাকবেন। ওরে মরহুম আগ্রহে মাগফেরাত কামনায় দোয়া করা হয়।