প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম (ভিজিট : )
মাদ্রিদের টেস্ট অব তুর্কার ২০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের সহকর্মীদের নিয়ে আনন্দ উৎসব পরিবেশে বর্ণাঢ্য মিলন মেলা ও উদযাপন করেছেন ব্যবসায়ী আবুল কাশেম। গতকাল রাতে মাদ্রিদের টেস্ট অফ ইন্ডিয়া রেস্টুরেন্টের হলরুমে টেস্ট তুরকা গ্রুপের সকল কর্মকর্তা মালিক সহকর্মীদের নিয়ে এর আয়োজনে সৌহার্দপূর্ণ মিললমেলা অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ফোরামের উপদেষ্টা জালাল আহমেদ,জাহাঙ্গীর আলম, এনামুল হক খোকন, ফেনী ফোরামের সভাপতি মো: আরাফাত হোসেন,সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন সহ ফেনী জেলা ফোরাম এর সকল সদস্য এবং Taste Turca এর সকল কর্মকর্তা সহকর্মী সহ আমন্ত্রিত সাংবাদিক এবংকমিউনিটির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।
মো: শাহনেওয়াজ শান্ত কোরআন তেলাওয়াতের পাঠের এর মধ্য দিয়ে মনোমুগ্ধকর উপস্থাপনায় Taste Turca family এর পক্ষ হতে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন Tatse Turca এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাসেম। তিনি বক্তব্য বলেন, এই প্রতিষ্ঠানের সাফল্যের মূল চালিকাশক্তি আমার সহকর্মী, তারাই আমার ব্যবসার স্পন্দন,আমার পরম আত্মীয়।সহকর্মীদের আন্তরিকতা শ্রম ও নিষ্ঠার ফলে এ সফলতা এসেছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ ও ঋণী। প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা সহকর্মীদের পুরষ্কার দেওয়া হয় এবং অনুষ্ঠান শেষে লটারির ড্র অনুষ্ঠিত হয়। ১ম, ২য় স্থানকে কে মোবাইল ফোন তৃতীয় অধিকারী কে মোবাইল অ্যাক্সেসরি উপহার দেয়া হয়।