প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম (ভিজিট : )
জাতীয়তাবাদী দল স্পেন বিএনপির উদ্যোগে এক আলোচনাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) মাদ্রিদের গ্রাম বাংলার রেস্টুরেন্টে বিপুল সংখ্যক স্পেন বিএনপি, মহানগর বিএনপি, যুবদল,ছাত্রদলের নেতা কর্মীদের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের পরিচালনায় আলোচনায় অংশ নেন, মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমেদ শামসু, স্পেন বিএনপির যুগ্ম সম্পাদক আবু জাফর রাসেল, স্পেন বিএনপির সহ-সভাপতি সাঈদ মিয়া, ইউনুস আলী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম, স্পেন বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, ছানুর মিয়া ছাদ, জাসাস নেতা বিপ্লব খান, বিএনপি নেতা মিনহাজ আহমেদ প্রমূখ। সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স্পেন বিএনপি'র সহ-সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম ও আব্দুল মোতালেব বাবুল, বিএনপির মাহফুজুল্লাহ খোকন, স্পেন যুবদল নেতা শাহ আলম।