সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ইতালিতে প্রবাসীদের জন্য নতুন সেবা প্ল্যাটফর্ম উনাস
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:০১ পিএম   (ভিজিট : )
ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভাষাগত ও আইনগত জটিলতা নিরসনে যাত্রা শুরু করেছে উনাস (ইউনিয়ন ন্যাশনাল সার্ভিস)। 

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ইতালির ভিছেন্সা শহরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে উনাস’র প্রথম শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভাষা সহায়তা, আইনসংক্রান্ত পরামর্শ, দালিলিক কাজসহ বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার আব্দুল্লাহ আল কাফি (রিপন), কামরুল ইসলাম বর্ষণ, সুমাইয়া আক্তার ও রাজিব আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির পাশাপাশি স্থানীয় ইতালিয়ান নাগরিকরাও উপস্থিত ছিলেন।

ইতালিতে প্রায় আড়াই লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী বসবাস করলেও ইতালিয়ান ভাষা ও প্রশাসনিক প্রক্রিয়ার জটিলতার কারণে অনেকেই সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন। এই বাস্তবতা থেকেই প্রবাসীদের পাশে দাঁড়াতে উনাস তাদের কার্যক্রম শুরু করেছে।

আয়োজকরা জানান, ভবিষ্যতে ইতালির বিভিন্ন শহরে উনাস’র শাখা সম্প্রসারণের মাধ্যমে প্রবাসীদের আরও সহজ ও কার্যকর সেবা নিশ্চিত করা হবে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

দেশের কিংবদন্তি আপোষীহিন নেত্রীর বিদায়
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ
ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামায়াতে আমির
রাষ্ট্রীয় শোক: ঢাকায় আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ
ঢাকায় পাকিস্তানের স্পিকার-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

গাজীপুরে ২৪ রাউন্ড গুলি, ২টি বিদেশি পিস্তলসহ একজন গ্রেফতার
স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া
খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
খালেদা জিয়ার মৃত্যুতে মহাকালের সমাপ্তি হলো: কনকচাঁপা
খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]