রবিবার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম   (ভিজিট : )
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে জিয়া উদ্যানে সেই কবরের স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

খালেদা জিয়ার কবর খোঁড়ার সবশেষ অবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কবরের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই বেরিয়ে যান তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরা।

৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এই মহীয়সী নারী। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

দেশের কিংবদন্তি আপোষীহিন নেত্রীর বিদায়
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ
ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামায়াতে আমির
রাষ্ট্রীয় শোক: ঢাকায় আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ
ঢাকায় পাকিস্তানের স্পিকার-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

গাজীপুরে ২৪ রাউন্ড গুলি, ২টি বিদেশি পিস্তলসহ একজন গ্রেফতার
স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া
খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
খালেদা জিয়ার মৃত্যুতে মহাকালের সমাপ্তি হলো: কনকচাঁপা
খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]