সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


শহীদ ওসমান হাদীর খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ সমাবেশ
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:০৮ পিএম   (ভিজিট : )
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে দক্ষিণ কোরিয়ার আনসান সিটিতে,আনসান অভিবাসী কেন্দ্রে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন প্রবাসী ঐক্য পরিষদ দক্ষিণ কোরিয়া।

আজ রবিবার স্থানীয় সময় বেলা ১১টা  সময় কয়েক শতাধিক দক্ষিণ কোরিয়ার প্রবাসীদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মুসলিম কমিউনিটির সভাপতি, ইয়াসির চৌধুরী , বিশিষ্ট ব্যবসায়ী ছোটন মিয়া, ব্যবসায়ী শাহ আলম মোল্লা,ব্যবসায়ী ফরিদ আল হান, কোরিয়া বাংলা প্রেস ক্লাবের সভাপতি রুবেল হোসেন, আরো উপস্থিত ছিলেন ইসো , ইপিএস বাংলা কমিউনিটি, এনসিপির সহ কোরিয়ার সামাজিক রাজনীতি সংগঠনের নেতৃবৃন্দরা। সমাবেশ পরিচালনা করেন যায়েদ হোসাইন শামীম।

সভায় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার মুল পরিকল্পনাকারী ও যার মাধ্যমে গুলি করা হয়েছে তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শান্তির ব্যবস্থা করতে হবে। জুলাই ২৪ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারীদের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে যেন বাংলার মাটিতে আর কারো মায়ের বুক খালি না হয়। হাদির প্রকৃত খুনি গ্রেফতারে সরকার ব্যর্থ হলে আগামী দিনগুলোতে প্রবাসীদের পক্ষ থেকে রেমিটেন্স শাটডাউন সহ আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে।

পরে শহীদ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়াই দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা কান্নায় ভেঙে পড়েন,

এর আগে গতকাল শনিবার রাতে হোয়াসং সিটিতে হোয়াসং বাইতুল ফালাহ মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে  শহীদ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন কোরিয়া মুসলিম কমিউনিটি দক্ষিণ কোরিয়া ।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

দেশের কিংবদন্তি আপোষীহিন নেত্রীর বিদায়
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ
ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামায়াতে আমির
রাষ্ট্রীয় শোক: ঢাকায় আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ
ঢাকায় পাকিস্তানের স্পিকার-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

গাজীপুরে ২৪ রাউন্ড গুলি, ২টি বিদেশি পিস্তলসহ একজন গ্রেফতার
স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া
খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
খালেদা জিয়ার মৃত্যুতে মহাকালের সমাপ্তি হলো: কনকচাঁপা
খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]