সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


মালদ্বীপে বিজয় দিবসের উপলক্ষে অনুষ্ঠিত হলো ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৮ পিএম   (ভিজিট : )
বিজয় দিবস উপলক্ষে ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে মালদ্বীপে অনুষ্ঠিত হয়েছে মালদ্বীপ–বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৬, ডিসেম্বর) মালদ্বীপ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টটি দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত একটি বড় দ্বিপাক্ষিক ক্রিকেট ইভেন্ট হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।

দিনব্যাপী এই টুর্নামেন্টে মালদ্বীপ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট টিম অংশগ্রহণ করে। প্রতিযোগিতাপূর্ণ ম্যাচের পাশাপাশি মাঠজুড়ে ছিল প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতি, দেশাত্মবোধক পরিবেশ ও উৎসবমুখর আবহ। খেলাধুলার পাশাপাশি এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য এবং পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়কে আরও সুদৃঢ় করা।


একদিনের এই ক্রিকেট টুর্নামেন্টে ১১৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে মালদ্বীপ ক্রিকেট টিম। মালদ্বীপের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মালদ্বীপের ক্রীড়া, ফিটনেস ও বিনোদন মন্ত্রী আব্দুল্লাহ রাফিউ। রানার-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনের শ্রমসচিব মোহাম্মদ সোহেল পারভেজ, মালদ্বীপ বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান এবং বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, প্রবাসী আধিকার পরিষদে  মালদ্বীপের সভাপতি মোঃ আলমগীর হোসেন, এমবিএ মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেডের লোকাল ডিরেক্টর হান্নান খান কবির, সিও মো: মাকসুর রহমান।  

হাইকমিশনার বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন প্রবাস জীবনে মানসিক প্রশান্তি ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে।  পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। খেলাধুলার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

দেশের কিংবদন্তি আপোষীহিন নেত্রীর বিদায়
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ
ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামায়াতে আমির
রাষ্ট্রীয় শোক: ঢাকায় আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ
ঢাকায় পাকিস্তানের স্পিকার-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

গাজীপুরে ২৪ রাউন্ড গুলি, ২টি বিদেশি পিস্তলসহ একজন গ্রেফতার
স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া
খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
খালেদা জিয়ার মৃত্যুতে মহাকালের সমাপ্তি হলো: কনকচাঁপা
খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]