শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬ পিএম  (ভিজিট : ১৬১)
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাদের সামরিক সচিবরা এ পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে তার প্রয়াত স্বামী, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।

এদিকে, দাফনের আগে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি গার্ড রেজিমেন্টের (পিজিআর) তত্ত্বাবধানে গার্ড অব অনার দেওয়া হয়। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]