শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট তিল ধারণের ঠাঁই নেই
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ২:২১ পিএম  (ভিজিট : ১৬৮)
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল নেমেছে। সমাবেশ স্থল মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। শুধু তাই নয় আশপাশের সড়ক বিজয় সরণি, খামারবাড়ি ও মনিপুরী পাড়া পর্যন্ত তিল ধারনের ঠাঁই নেই। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জানাজা শুরুর কথা থাকলেও ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকামুখী মানুষের স্রোত নামতে শুরু করে।

প্রতিটি বাস স্ট্যান্ড, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ ঘাটেও মানুষের ভিড়। জানাজার আগ পর্যন্ত মানুষের স্রোত বন্ধ হচ্ছে না।

আগত নেতাকর্মীরা জানান বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন। তাই তার প্রতি দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের আবেগ জড়িত। তাই শত কষ্ট করে হলেও সবাই জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার যান রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান।

গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]