রবিবার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ঢাকায় পাকিস্তানের স্পিকার-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৫ পিএম   (ভিজিট : )
ঢাকায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। বুধবারের (৩১ ডিসেম্বর) এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারকে চলতি বছরের মে মাসে সামরিক সংঘাতের পর দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রথম সরাসরি যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাকে শেষ বিদায় জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন। তাদের মধ্যে আছেন পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাদের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, জয়শঙ্কর নিজেই পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিকের দিকে এগিয়ে যান ও করমর্দনের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান। আয়াজ সাদিকও হাসিমুখে সেই অভিবাদন গ্রহণ করেন। দুজন পরস্পরের কুশল বিনিময় করেন ও স্বাস্থ্যের খোঁজ নেন। তবে এ সময় কোনো আনুষ্ঠানিক বৈঠক বা আলোচনা হয়নি।

চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়, যা এখনো অব্যাহত আছে। তবে দুই দেশের মধ্যে এখনো উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে দুই দেশের শীর্ষ দুই প্রতিনিধির এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে বিবেচনা করছেন অনেকেই।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

দেশের কিংবদন্তি আপোষীহিন নেত্রীর বিদায়
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ
ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামায়াতে আমির
রাষ্ট্রীয় শোক: ঢাকায় আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ
ঢাকায় পাকিস্তানের স্পিকার-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

গাজীপুরে ২৪ রাউন্ড গুলি, ২টি বিদেশি পিস্তলসহ একজন গ্রেফতার
স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া
খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
খালেদা জিয়ার মৃত্যুতে মহাকালের সমাপ্তি হলো: কনকচাঁপা
খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]